২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার্থীদের জন্য বগুড়া মেডিকেল কলেজ ছাত্রাবাস খুলবে শনিবার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) একাডেমিক কার্যক্রম শনিবার থেকে সীমিত আকারে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

বগুড়া, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) একাডেমিক কার্যক্রম শনিবার থেকে সীমিত আকারে শুরু হচ্ছে। শুধু প্রথম ও শেষ বৃত্তিমূলক মৌখিক পরীক্ষার্থীদের জন্য এদিন (৬ সেপ্টেম্বর) ছাত্রাবাস খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষ ডা. মাহবুবুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দিন সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের ছাত্রবাসে প্রবেশ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে সেজন্য আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বর্ধিত সভায় কেবল পরীক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দেওয়াসহ সীমিত আকারে একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রাবাসের ডাইনিংয়ের খাতায় লেখা একটি মন্তব্য কেন্দ্র করে গত ২৯ আগস্ট রাতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে বগুড়া মেডিকেল কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সংঘর্ষের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কলেজের উপাধ্যক্ষ ডা. মো. শহিদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/&#2474