২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হয়ে পড়েছে জাবির অনশনরত পাঁচ শিক্ষার্থী

যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 08:14 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তবে দাবি আদায়ে অনশন চালিয়ে যেতে অনড় তারা। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনের অপসারণ দাবিতে শনিবার বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। মোট ১২ জন অনশনে রয়েছেন। এর মধ্যে সোমবার অসুস্থ হয়ে পড়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী অঞ্জলী ইসলাম, ছাত্র শাহাদাত উল