২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে রমজানের ছুটি

রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪২ দিনের ছুটি সোমবার থেকে শুরু হচ্ছে। এ সময় সব বিভাগের ক্লাস বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪২ দিনের ছুটি সোমবার থেকে শুরু হচ্ছে। এ সময় সব বিভাগের ক্লাস বন্ধ থাকবে। তবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে এবং প্রশাসনিক কার্যালয় খোলা থাকবে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি বলা হয়, ছুটি শেষে আগামী ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮১১ ঘ.