ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের ২৩ আগস্টের ঘটনায় 'নির্যাতিত' ছাত্র ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ছাত্র-শিক্ষকরা।
'কালো দিবস' পালনকালে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে 'নির্যাতিত শিক্ষার্থী' ব্যানারে আয়োজিত এক সংহতি সমাবেশে এবং বিকেলে শিক্ষক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
গত বছরের এদিনে সেনা ক্যাম্প সরানোর দাবিতে ক্যাম্পাসে সহিংস বিক্ষোভের পর কয়েকজন শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার হন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স
bdnews24