২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির জসীম উদ্দীন হলে চাপাতিসহ ভুয়া ছাত্র আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের একটি কক্ষ থেকে শুক্রবার গভীর রাতে চাপাতিসহ রাজু আহমেদ নামের একজন ভুয়া ছাত্রকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের একটি কক্ষ থেকে শুক্রবার গভীর রাতে চাপাতিসহ রাজু আহমেদ নামের একজন ভুয়া ছাত্রকে আটক করা হয়েছে। ভুয়া ভর্তি তদন্তে গঠিত কমিটি কিছুদিন আগে রাজুকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থী হিসেবে সনাক্ত করেছিল। কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে হলের ছাত্ররা রাজুর বিরুদ্ধে অভিযোগ জানালে কর্তৃপক্ষ একটি চাপাতিসহ তাকে আটক করে। প্রথমে সে পরিচয়পত্র দেখালেও পরে নিজেকে ভুয়া ছাত্র বলে স্বীকার করে। রাত আড়াইটার দিকে রাজুকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় হল কর্তৃপক্ষ ওই থানায় মামলা করেছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/এসকে/১৮১৯ঘ.