ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মুক্তির দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে সংগঠনটির নেতা-কর্মীরা।
মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ছাত্র লীগের প্রায় এক থেকে দেড়শো নেতা-কর্মী রোটনের মুক্তির দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। এসময় তারা কার্যালয়ের সামনে রাখা ফুলের টব, গাড়ি ও ভবনের জানালার কাঁচ ভাংচুর করে। এর পর তারা কার্যালয় ঘেরাও করে এবং সামনে ও পেছনের গেটে তালা ঝুলিয়ে দেয়। উপাচার্য ও কর্মকর্তারা ভবনের ভেতরে আটকা পড়েছেন। (বিস্তারিত আসছে)
জহুরুল হক হল শাখার ছাত্র লীগ কর্মী শামসুল কবীর রাহাত জানান, সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ কারাগার থেকে রোটনকে মুক্তি দেওয়ার পর তাকে কারাগারের অতিথি কক্ষে বসিয়ে রাখা হয়। এর পর দুপুর আড়াইটার দিকে আবার সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর পেয়ে রোটনের মুক্তির দাবিতে তারা উপাচার্য কার্যালয় ঘেরাও করে।
ঘটরাস্থলে কর্তব্যরত পুলিশ ছাত্রলীগ কর্মীদের বাধা দেয়নি।
এর আগে রোববার রোটনোর মুক্তির দাবিতে প্রতিকী অনশন করে ছাত্র লীগ।
২০০৭ সালের ১৮ জানুয়ারী জরুরি অবস্থা ভঙ্গের অভিযোগে রোটনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/জিএনএ/১৭৪২ ঘ.
bdnews24