২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে আহত ৫

আধিপত্য বিস্তার ও আগের মারামারির ঘটনার জের ধরে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। সংর্ঘষের কারণে সকালের শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছতে দেরি হওয়ায় রোববার অনুষ্ঠেয় সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তার ও আগের মারামারির ঘটনার জের ধরে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। সংর্ঘষের কারণে সকালের শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছতে দেরি হওয়ায় রোববার অনুষ্ঠেয় সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের মোহাম্মদ শাহাদাত এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের আলমগীর। এদের হাটহাজারী থানা হেফাজতে রাখা হয়েছে। হাটহাটজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের নাসির ও মামুন গ্র"প নামে পরিচিত দুপক্ষের কর্মীদের সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে নগরীর ষোলশহর স্টেশনে মামুন গ্র"পের কর্মীরা নাসির গ্র"পের এক কর্মীকে মারধর করে। এর জের ধরে আজ (রোববার) সকালে নাসির গ্র"পের কর্মীরা ফতেয়াবাদ স্টেশনে আগে থেকেই ওঁৎ পেতে থাকে এবং বিশ্ববিদ্যালয়গামী সকাল সাড়ে ৯টার ট্রেন স্টেশনে পৌঁছলে মামুন গ্র"পের দখলে থাকা বগিতে হামলা চালায়। তাদের ছোঁড়া ইট-পাথরের আঘাতে অনেক শিক্ষার্থী অল্পবিস্তর আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে নাসির গ্রুপের কর্মীরা পুলিশের ওপরও ইট-পাথর ছুঁড়তে শুরু করে। এ সময় পুলিশ ও নাসির গ্র"পের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে অতিরিক্তি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা হলেন- অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলম, রাজনীতি বিজ্ঞান বিভাগের মোহাম্মদ জামসেদ ও ইতিহাস বিভাগের মোহন। এদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া দুই পুলিশ কনস্টেবলের আহত হওয়ার বিষয়টি হাটহাজারী থানার ওসি নিশ্চিত করলেও তাদের নাম জানা যায়নি। সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহ্ম্মাদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংর্ঘষের কারণে সকাল সাড়ে ৯টার ট্রেন বিশ্ববিদ্যালয় পৌছাতে দেড় ঘণ্টা দেরি হওয়ায় রোববার সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম বদিউল আলমের সভাপতিত্বে জরুরি সভা ডেকে সংঘর্ষ ও শাটল ট্রেন ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/টিএইচ/এমএসবি/১৮৪৭ ঘ.