২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্য এসআই খানকে বিদায় জানালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খানকে (এসআই খান) শনিবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কোষাধ্যক্ষ ড. আবু হোসেন সিদ্দিকী অতিরিক্ত দায়িত্ব হিসাবে উপাচার্যের দায়িত্ব নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খানকে (এসআই খান) শনিবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

কোষাধ্যক্ষ ড. আবু হোসেন সিদ্দিকী অতিরিক্ত দায়িত্ব হিসাবে উপাচার্যের দায়িত্ব নিয়েছেন।

মেয়াদ শেষ হওয়ার এক বছর সাত মাস আগে পদ ছাড়েন এসআই খান। বেশ কিছুদিন আগে তিনি পদত্যাগপত্র জমা দিলেও বৃহস্পতিবার তার পদত্যাগপত্র গৃহিত হয়।

শনিবার এসআই খানকে বিদায় সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংবাদিক সমিতির নেতারাও তাকে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা সভায় অধ্যাপক এসআই খান বলেন, “গুটিকয়েক উপাচার্য দুর্নীতির মাধ্যমে অতীতে এ পদটি কলঙ্কিত করেছেন। যে কারণে আজ আমরা উপাচার্যরা প্রাপ্য সম্মান পাই না।

“মৃত্যুর আগ পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের উন্নতি প্রত্যাশা করব।”

২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের এই শিক্ষককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।