মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর দাখিল পরীক্ষায় খারাপ ফলের জন্য ৭১৩টি দাখিল মাদ্রাসার এমপিও (মাসিক সরকারি অর্থপ্রদান) এবং একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এরই মধ্যে মাদ্রাসাগুলোর তালিকা পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব মাদ্রাসায় পাঁচ জনের কম বা যেগুলোতে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হয়নি তাদের এমপিও অথবা স্বীকৃতি স্থগিত করা হবে।"
তিনি জানান, ২০০৮ সালের দাখিল পরীক্ষায় ৬৭৩টি মাদ্রাসায় পাঁচ জনের কম শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হয়নি এমন মাদ্রাসার সংখ্যা ৪০টি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এসব মাদ্রাসার তালিকা গত সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
খারাপ ফল করা প্রতিষ্ঠানের এমপিও থাকলে তা বাতিল এবং যেগুলোর কেবল একাডেমিক স্বীকৃতি রয়েছে সেগুলোর স্বীকৃতি স্থগিত করা হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, "পরে ভাল ফল করলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে।"
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদ্রাসার মতো একই নিয়ম অনুসরণ করে খারাপ ফল করা স্কুল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওইসব প্রতিষ্ঠানেরও তালিকা করা হচ্ছে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ৯১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টি স্কুল, ৪০টি মাদ্রাসা ও ১৭টি কারিগরি প্রতিষ্ঠান রয়েছে।
বেসরকারি স্কুল-কলেজ প্রতিষ্ঠার পর প্রথম দিকে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সংশি
bdnews24