২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জেড এইচ ভূঞাঁ মারা গেছেন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. জহিরুল হক ভূঞাঁ (৭৭) রোববার রাতে মারা গেছেন। সোমবার তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. জহিরুল হক ভূঞাঁ (৭৭) রোববার রাতে মারা গেছেন। সোমবার তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্তিকা বিজ্ঞানী ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত এই প্রবীণ শিক্ষক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মো. জহিরুল হক ভূঞাঁ ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। কর্মজীবনে জাতীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকা এবং গবেষণা জার্নালে তার ৮০টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ড. জহিরুল হকের মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন, সাবেক উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসাইন মিঞাঁ, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারি পরিষদ, কর্মচারি সমিতি, কারিগরি কর্মচারি সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে শোক প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৭৩৯ঘ.