২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল জয়ী

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী প্যানেল সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ সব পদে জয়লাভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী প্যানেল সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ সব পদে জয়লাভ করেছে। রোববার অনুষ্ঠিত নির্বাচনে শিক্ষক সমিতির এক বছর মেয়াদী ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে জয়ী হয়েছেন অধ্যাপক ড. মাখলুকুর রহমান। তিনি পেয়েছেন ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও প্রগতিশীল প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক ড. শাহজাহান আলী পেয়েছেন ৭৮ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের অধ্যাপক ড. আবু সিনা। তিনি পেয়েছেন ১৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও প্রগতিশীল প্যানেলের প্রার্থী অধ্যাপক ড. মাহবুবুর রহমান পেয়েছেন ৮৩ ভোট। অন্যান্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে ড. মমতাজুল ইসলাম (১৬১), যুগ্ম সম্পাদক পদে ড. অলী উল্লাহ (১১৩) ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি (১৪৬)। সদস্যরা হলেন- অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী, অধ্যাপক ড. আফাজ উদ্দিন, অধ্যাপক ড. কাজী আতিকুর রহমান, অধ্যাপক ড. রইছ উদ্দিন, ড. ইদ্রিস আলী, ড. ওবায়দুল ইসলাম, আব্দুস শাহীদ মিয়া, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক ও রফিকুল ইসলাম। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলা অনুষদের ৪২৭ কক্ষে ভোট নেওয়া হয়। ৩১০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ২৪২ জন। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭ টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ড. সোলায়মান হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.