জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতির বরখাস্ত চেয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অভিযুক্ত শিককে বরখাস্তসহ তিন দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে।
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিাবর্ষের চার ছাত্রী পৃথকভাবে উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতি মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। ঘটনা তদন্তে গঠিত কমিটি ২১ জুন উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম ও সাধারণ সম্পাদিকা মালেকা বানু স্বারিত স্মারকলিপিতে কথিত নিপীড়নের ঘটনায় উদ্বেগ, নিন্দা ও ােভ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, অবিলম্বে ওই শিককে বরখাস্ত, প্রভাবমুক্ত এবং সুষ্ঠু ও নিরপে তদন্ত সাপেে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসকে নারী নির্যাতনমুক্ত রাখার জন্য নারী নির্যাতন বিরোধী নীতিমালা প্রণয়ন এবং বিশ্ববিদ্যালয়ে শিার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
উপাচার্যের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার পর অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযুক্ত শিকের বিরুদ্ধে গঠিত অধিকতর সত্যাসত্য যাচাই কমিটির প্রতিবেদন আগামী ২৯ জুন সিন্ডিকেট সভায় পর্যালোচনা শেষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আশ্বাস দিয়েছেন উপাচার্য।"
এছাড়া দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে অভিন্ন যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন করা যায় কিনা সেজন্য উপাচার্য পরিষদের সহযোগিতা চেয়েছেন বলে তিনি জানান।
স্মারক লিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহমুদা গণি, ছাত্র কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক এটিএম আতিকুর রহমান।
এ সময় উপস্থিত মহিলা পরিষদের অপর চার সদস্য হলেন- আইনি সহায়তা বিষয়ক সম্পাদক শাহানা কবীর, শিা ও সংস্কৃতি সম্পাদক বুলা ওসমান, সিনিয়র আইনজীবী মাকসুদা আক্তার লাইলী ও দীপ্তি সিকদার।
একই দাবিতে আন্দোলনরত শিার্থীরা সোমবার ক্যাম্পাসে অমর একুশের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিাবর্ষের চার ছাত্রী পৃথকভাবে উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতি মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করে।
পরে অভিযুক্ত শিকের শাস্তির দাবিতে বিভাগের শিার্থীরা ৪ মে থেকে লাগাতার কাস পরীা বর্জন করে প্রতিবাদ মিছিল-সমাবেশ, মৌন র্যালি, মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে একই ধরনের কর্মসূচি অব্যাহত রেখেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল ছাত্র জোট।
শিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর উপাচার্য ঘটনা তদন্তে প্রথম দফায় ৫ মে ভুগোল ও পরিবেশ বিভাগের শিক অধ্যাপক সিকান্দার দারা শামসুদ্দীনকে প্রধান করে তিন সদস্যের সত্যাসত্য যাচাই কমিটি গঠন করেছিলেন।
ওই কমিটি কয়েক দফায় অভিযোগকারী চার ছাত্রীর, অভিযুক্ত শিক, বিভাগের শিক ও শিার্থীদের বক্তব্য শুনে ২৩ মে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়।
কিন্তু ওই প্রতিবেদনে ঘটনা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়ায় কর্তৃপ ৩১ মে পুনরায় ঘটনা তদন্তে বাংলা বিভাগের শিক অধ্যাপক সৌদা আখতারকে প্রধান করে তিন সদস্যের অধিকতর সত্যাসত্য যাচাই কমিটি গঠন করে।
১৬ জুন ঘটনা সম্পর্কে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একজন শিকের ও অভিযোগকারী চার ছাত্রীসহ বিভাগের কয়েকজন শিার্থীর এবং ১৮ জুন অভিযুক্ত শিকের বক্তব্য শুনে ২১ জুন উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24