২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫০টি মাধ্যমিক স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের সিদ্ধান্ত

শ্রেণীকক্ষ সঙ্কট রয়েছে এমন ২৫০টি মাধ্যমিক স্কুলের জন্য অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে এসব স্কুলের তালিকা তৈরি হয়েছে। আগামী শুকনো মৌসুমে কাজ শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রেণীকক্ষ সঙ্কট রয়েছে এমন ২৫০টি মাধ্যমিক স্কুলের জন্য অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে এসব স্কুলের তালিকা তৈরি হয়েছে। আগামী শুকনো মৌসুমে কাজ শুরু হবে। যেসব স্কুলভবনের উপরের দিকে বাড়ানোর সুযোগ রয়েছে সেগুলোর তলা বাড়িয়ে কক্ষ সঙ্কট নিরসন করা হবে। তবে চর এলাকায় করা হবে টিনের ছাউনি দেওয়া ভবন। মাধ্যমিক শিক্ষাখাত উন্নয়ন প্রকল্পের অধীনে এসব শ্রেণীকক্ষ নির্মাণ করা হবে। গত মঙ্গলবার এ সংক্রান্ত এক কমিটির সভায় স্কুলের তালিকা চূড়ান্তকরা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ( মাধ্যমিক) মো. নজরুল ইসলাম খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালিকাভুক্ত ২৫০টি স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ নিমার্ণের কাজ আগামী শুকনো মৌসুমে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, স্কুল নির্ধারণের ক্ষেত্রে যেসব বিদ্যালয়ে শিক্ষার্থী বেশি কিন্তু শ্রেণীকক্ষ কম সেগুলোকেই বিবেচনায় আনা হয়। তবে গত বছরের এসএসসি পরীক্ষায় ১৫ জনের কম পাস করেছে এমন প্রতিষ্ঠানকে এ বিবেচনায় আনা হয়নি। চর, হাওর, উপকূলীয় ও পার্বত্য অঞ্চলসহ সুবিধাবঞ্চিত এলাকার স্কুল বিশেষ বিবেচনায় স্থান পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এমএইচবি/২২৫৬ ঘ.