চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ষাকালীন ছুটি আগামী ১৬ জুন থেকে শুরু হচ্ছে।
বর্ষাকালীন ছুটির এক মাস বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। তবে এ সময় বিভিন্ন বিভাগের পূর্ব ঘোষিত পরীক্ষাগুলো হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপ নিবন্ধক (তথ্য) মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, এক মাস ক্লাস ছুটি থাকলেও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমআই/১৯০৬ ঘ.
bdnews24