২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা: তৃতীয় দিনে বহিষ্কার ৫২, অনুপস্থিত ৬ হাজার

এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে মঙ্গলবার সারাদেশে বহিষ্কার হয়েছেন ৫২ জন। এদিন নয় বোর্ডে অনুপস্থিত ছিল প্রায় ছয় হাজার পরীক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে মঙ্গলবার সারাদেশে বহিষ্কার হয়েছেন ৫২ জন। এদিন নয় বোর্ডে অনুপস্থিত ছিল প্রায় ছয় হাজার পরীক্ষার্থী। সাতটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়। একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কক্ষের হিসাবে, মঙ্গলবার নয় বোর্ডে অনুপস্থিত ছিল ৫৮৯০ শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল সর্বাধিক ২১২৪ জন। এ ছাড়া রাজশাহীতে ৬৬৭, যশোরে ৪৩২, বরিশালে ২৪৬, সিলেটে ২৪৫, কুমিল্ল