ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের একটি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 'অনার্স ভবন' নামের দোতলা ওই ভবনটি 'যত দ্রুতসম্ভব' ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ভবনটি 'ঝুঁকিপূর্ণ' ঘোষণা করে গত ৩১ মে হল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরদিন কর্তৃপক্ষ ছাত্রীদের অন্য ভবনে সরে যাওয়ার নির্দেশ দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাস দু'য়েক আগে বিশ্ববিদ্যালয়ে সংস্কার কাজ চলার সময় তিনি প্রথম ভবনটি তার নজরে আসে। এটি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটির কাছে চিঠি দেওয়া হয়।
আমির হোসেন জানান, কমিটি ভবনটি ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মত দেয়। এরপর বিষয়টি আরো পরীক্ষার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যুরো অফ রিসার্চ অ্যান্ড টেস্টিং সেন্টারে যোগাযোগ করে। স
bdnews24