২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির নাটমণ্ডলে শীততাপ যন্ত্র দিল ভারতীয় দূতাবাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নাট্যকলা বিভাগকে শুক্রবার আটটি শীততাপ যন্ত্র (এসি) দিয়েছে ভারতীয় দূতাবাস। এগুলো বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে স্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 09:35 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নাট্যকলা বিভাগকে শুক্রবার আটটি শীততাপ যন্ত্র (এসি) দিয়েছে ভারতীয় দূতাবাস। এগুলো বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে স্থাপন করা হয়েছে। ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী নাটমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের কাছে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে শীততাপ যন্ত্রগুলো হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, "বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বন্ধন শক্তিশালী করতে ভারত সহযোগিতা করে যাবে।" সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কূটনীতির আরেকটি মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, সাহিত্য ও সংস্কৃতির কোনও সীমানা নেই। উপাচার্য ফায়েজ বলেন, "ভারত বাংলাদেশের সব সময়ের ভালো বন্ধু। ভারতের ভূমিকা ছাড়া বাংলাদেশের ইতিহাস পরিপূর্ণতা পায় না।" তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করার কাজটি ছিল সত্যিকার অর্থেই কঠিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এমআই/১৫২৭ ঘ.