ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মের ছুটি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের ক্যাম্পাসের অফিস আগামী ১ থেকে ৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা সংক্রান্ত জরুরি কাজের জন্য পাঁচ দিনের ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কয়েকটি শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৫৪৭ ঘ.
bdnews24