২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সমাজকল্যাণ ইনস্টিটিউটে নতুন পরিচালক নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ফিরোজা বেগমের পদত্যাগপত্র সোমবার গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। অধ্যাপক মাজেদা হোসেন চৌধুরীকে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ফিরোজা বেগমের পদত্যাগপত্র সোমবার গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। অধ্যাপক মাজেদা হোসেন চৌধুরীকে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিনেট ভবনের অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে রোববার উপচার্য ইনস্টিটিউটের শিক্ষকদের সঙ্গে বৈঠক করে ফিরোজা বেগমের দেয়া পদত্যাগপত্র গ্রহণের আশ্বাস দেন। তার ওই আশ্বাসের ভিত্তিতে সোমবার থেকে ইনস্টিটিউটের ২০০২-০৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণীর ক্লাশ নিতে শুরু করেছেন শিক্ষকরা। অধ্যাপক ফিরোজা বেগম গত ২৮ ফেব্র"য়ারি পদত্যাগপত্র দিলেও তাতে উপাচার্য তখন তা গ্রহণ করেননি। এদিকে ইনস্টিটিউটের শিক্ষকরা পরিচালকের পদত্যাগ না হওয়া পর্যন্ত ২০০২-০৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণীর ক্লাশ শুরু না করার সিদ্ধান্ত নিলে এ বিষয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। স্নাতক (সম্মান) পরীক্ষা শেষ হওয়ার এগার মাস পরও স্নাতকোত্তর শ্রেণীর ক্লাশ শুরু না হওয়ায় শিক্ষার্থীরাও আন্দোলনে নামে। ওই বর্ষের শিক্ষার্থীরা গত শনিবার ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়ে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করে। এই প্রেক্ষাপটে রোববার শিক্ষকদের সঙ্গে বৈঠক করে ফিরোজা বেগমের পদত্যাগপত্র গ্রহণের আশ্বাস দেন উপচার্য। নতুন পরিচালক নিয়োগের খবরের প্রতিক্রিয়ায় ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহম্মদ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিন্ডিকেট অধ্যাপক ফিরোজা বেগমের পদত্যাগপত্র গ্রহণ করায় আমরা, শিক্ষকরা খুশি।" তিনি বলেন, "আমি আজ সকালে মাস্টার্সের ক্লাশ নিয়েছি। উপাচার্যের আশ্বাসের পর তার প্রতি সম্মান দেখিয়ে আমরা ক্লাশ গেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/২১৫৭ ঘ.