ঢাকা মে, ২৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধাপক ড.এসএমএ ফায়েজ উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে একথা জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়,"বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃক নির্বাচনের মাধ্যমে তিন ব্যক্তির প্যানেল থেকে উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইয়াজউদ্দিন আহম্মেদ বর্তমান উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজকে সাময়িক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দিয়েছেন।"
আগামী ৩১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
আগামী ৩০ মে বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএ/এফএফ/জিএনএ/১৪৪২ ঘ.
bdnews24