শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জেনিস-অতন্দ্রিলা আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
দুপুরে কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক কামাল লোহানী। এতে অংশ নিচ্ছে ২৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথি কামাল লোহানী বলেন, "সংস্কৃতি আমাদের প্রাণ এবং একে যেভাবেই হোক বাঁচিয়ে রাখতে হবে।"
এবারের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত উপাচার্য হাবিব আবু ইব্রাহিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া, জেনিস গ্র"পের চেয়ারম্যান নাসিম খান প্রমুখ।
প্রতিযোগিতায় গণমাধ্যম সহযোগী হিসাবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যুগান্তর, রেডিও ফুর্তি ও চ্যানেল ওয়ান। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'অতন্দ্রীলা' প্রতিযোগিতাটি আয়োজন করেছে। এতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে জেনিস গ্র"প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/২০৫১ ঘ.
bdnews24