২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'অমর একুশে বিতর্ক উৎসব ২০০৮'র চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 'তিতাস' ও 'মহুয়া' নামের দু'টি দলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠিত চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল 'সঙ্কট এখন সম্পদের নয়, চেতনার'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

নোয়াখালী, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'অমর একুশে বিতর্ক উৎসব ২০০৮'র চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 'তিতাস' ও 'মহুয়া' নামের দু'টি দলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠিত চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল 'সঙ্কট এখন সম্পদের নয়, চেতনার'। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় 'মহুয়া' দল জয়লাভ করে। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল, রানার আপ দল, শ্রেষ্ঠ বিতার্কিক, মেধাবী বিতার্কিক এবং ডিবেট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতিকে নোবিপ্রবি ডিবেট ফোরামের পক্ষ থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আবুল খায়ের। বিচারক ছিলেন আলী রেজওয়ান তালুকদার ও কাজী দাউদ হাফিজ। 'যুক্তির মন্ত্রে, চেতনার বিকাশে' এ স্লোগানে নোবিপ্রবি ডিবেট ফোরামের উদ্যোগে ২১ ফেব্র"য়ারি শুরু হয়েছিল এ বিতর্ক উৎসব। ৬৬ জন তার্কিক ২২টি দলে ভাগ হয়ে প্রতিযোগিতার অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯১৫ ঘ.