২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে প্রক্টর লাঞ্চিত হওয়ার ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর লাঞ্চিত হওয়ার ঘটনা তদন্ত করতে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । রোববার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আতিকুর রহমান এবং আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেনকে নিয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১৫ মে'র মধ্যে প্রতিবেদন পেশ করবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

চট্টগ্রাম, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর লাঞ্চিত হওয়ার ঘটনা তদন্ত করতে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । রোববার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আতিকুর রহমান এবং আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেনকে নিয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১৫ মে'র মধ্যে প্রতিবেদন পেশ করবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য ড. এম বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় শিবির কর্মীদের হাতে প্রক্টর ও সহকারী প্রক্টরসহ তিন শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস এবং রেল স্টেশন এলাকায় সব ধরনের মিছিল, মহড়া এবং সভা-সমাবেশ নিষিদ্ধ করারও সিদ্ধান্ত হয়েছে। সহকারী প্রক্টর লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। সমিতি দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আলম চৌধুরীকে লাঞ্চিত করে ইসলামী ছাত্র শিবিরের কর্মী মাকসুদুর। এই শিবির ক্যাডার বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্ত্বরে প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও সহকারী প্রক্টর মুহাম্মদ ফরিদ উদ্দিনের সঙ্গে অশোভন আচরণ করেছিল শিবির কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/কিউএইচ/এমএসবি/২১৪৪ ঘ.