২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের আমিনুল ও মনছুর গ্র"প এক হলো

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির তিন অংশের মধ্যে দু'টি (আমিনুল ও মনছুর গ্র"প) মিলিত হয়ে রোববার নতুন কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির তিন অংশের মধ্যে দু'টি (আমিনুল ও মনছুর গ্র"প) মিলিত হয়ে রোববার নতুন কমিটি গঠন করেছে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে কাউন্সিলের মাধ্যমে আমিনুল গ্র"পের প্রধান আমিনুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং মনছুৃর গ্র"পের প্রধান মো. মনছুর আলীকে মহাসচিব করে এই কমিটি করা হয়। শিক্ষক নেতা গোলাম মোহাম্মদের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই গ্র"পের বেশ কয়েকজন শিক্ষক নেতা বক্তব্য রাখেন। তারা বেসরকারি (নিবন্ধনকৃত) প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবি জানান। নতুন এই কমিটি ছাড়াও শামসুল ইসলামের নেতৃত্বে বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির আরও একটি কমিটি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/১৭৩৪ ঘ.