২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাফিয়া গাজী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মার্কেটিং বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবম নাফিয়া গাজী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ। 'ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' (ডিইউডিএস) আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে শুক্রবার তারা হারিয়েছে লোকপ্রশাসন বিভাগকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবম নাফিয়া গাজী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ। 'ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' (ডিইউডিএস) আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে শুক্রবার তারা হারিয়েছে লোকপ্রশাসন বিভাগকে। প্রতিযোগিতার সেরা তার্কিকের পুরস্কার পেয়েছেন মার্কেটিং বিভাগের উম্মুল ওরায়া আদৃতা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দায়। ডিইউডিএসের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক শেখ বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএস/জেকে/এমএ/১০০৫ ঘ.