২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১২ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সহকারী জজ দশম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এই আদেশ দেন। তিনি আগামী ২৯ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 11:14 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১২ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সহকারী জজ দশম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এই আদেশ দেন। তিনি আগামী ২৯ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সম্মান চূড়ান্ত বর্ষের ছাত্র মো. আশিকুল ইসলামের দায়ের করা একটি মামলায় একই আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের আগামী ১২ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের ওপর স্থিতাবস্থা জারি করে। কেন এই নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে না