২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে দ্বিতীয় পালা চালুর উদ্যোগের প্রতিবাদে শিক্ষার্থীদের কালোব্যাজ ধারণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক ভিত্তিতে সান্ধ্যকালীন বা দ্বিতীয় পালা চালুর উদ্যোগের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে 'বাণিজ্যিকীকরণ বিরোধী ছাত্র সমাজ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক ভিত্তিতে সান্ধ্যকালীন বা দ্বিতীয় পালা চালুর উদ্যোগের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে 'বাণিজ্যিকীকরণ বিরোধী ছাত্র সমাজ'। শনিবার সকালে সাধারণ শিক্ষার্থীদের অধিকাংশই কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে প্রবেশ করেন। পাঠকক্ষ, গ্রন্থাগার, চাকসুসহ ক্যাম্পাসের সর্বত্রই শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করে এই সান্ধ্যকালীন বা দ্বিতীয় পালা চালুর উদ্যোগের প্রতিবাদ জানায়। দ্বিতীয় পালা চালুর উদ্যোগের প্রতিবাদে আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে 'বাণিজ্যিকীকরণ বিরোধী ছাত্র সমাজ'। চাকসুর সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এ কর্মসূচি দেয়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই উদ্যোগের বিরোধিতা করে প্রচারপত্র বিলি করা হবে বলেও ছাত্র সমাজের পক্ষে আরিফুর রহমান সবুজ জানিয়েছেন। কালোব্যাজ ধারণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করা সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একরামুল রিপন জানান, এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার স্থান। এই শিক্ষা প্রতিষ্ঠানকে সার্টিফিকেট বিক্রির কেন্দ্র বানানো যাবে না। এ কারণেই কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচির সঙ্গে সংহতি জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পালা চালুর বিষয়ে সম্ভাবনা যাচাই ও প্রস্তাবনা তৈরির জন্য গত ১৬ ফেব্রুয়ারি ৪৪৯তম সিন্ডিকেট সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুল ইসলামকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি করা হয়। কমিটি ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। যাচাই ও প্রস্তাবনা কমিটির সদস্য এবং আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী- দ্বিতীয় পালায় দুই হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে। ক্লাশ &#