২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটদফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো পুনরুদ্ধারসহ আটদফা দাবিতে বুধবারও মিছিল-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

জবি, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো পুনরুদ্ধারসহ আটদফা দাবিতে বুধবারও মিছিল-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কয়েকবার ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্য কার্যালয় ঘেরাও করে। বেলা সাড়ে ১২টার দিকে তারা শহীদ মিনারের সামনে সবাবেশ করে। সমাবেশে আন্দোলন কমিটির আহবায়ক সাব্বির আহমেদ বলেন, "আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রশাসন দাবি মানার কথা বলেও কথা রাখেনি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।" তিনি আরো বলেন, "১৫ হাজার টাকা দিয়ে ভর্তি হয়েও পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন সুযোগ-সুবিধা পাচ্ছি না আমরা।" ছাত্রদের আটদফা দাবী প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. সিরাজুল ইসলাম খান বলেছেন, "ছাত্রদের দাবিগুলো যৌক্তিক, কিন্তু সেগুলো বাস্তাবায়নে কিছু সময়ের প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএ/১৮৫৬ঘ.