২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দু'দল ছাত্রের সংঘর্ষে চারজন আহত

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সোমবার রাতে টেবিল টেনিস খেলা নিয়ে দু'দল ছাত্রের সংঘর্ষে চারজন আহত হয়েছে। রাত ৯টার দিকে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 06:45 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সোমবার রাতে টেবিল টেনিস খেলা নিয়ে দু'দল ছাত্রের সংঘর্ষে চারজন আহত হয়েছে। রাত ৯টার দিকে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে তিন জনকে হলি ফ্যামিলি হাসপাতালে ও একজনকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রমনা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত ৮ টার দিকে টেবিল টেনিস খেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের নৈশকালীন ছাত্রদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতির রূপ নেয়। এক পর্যায়ে একদল ছাত্র ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প নিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হয়। এতে চারজন আহত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/০০৪০ ঘ.