ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল ওয়াদুদসহ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে বদলির এ আদেশ দেওয়া হয়। বদলিকৃতদেরকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এদের মধ্যে ২০ জন অধ্যাপক, ছয় জন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক এবং দুজন প্রভাষক।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল ওয়াদুদকে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ পদে বদলি করা হয়েছে।
এছাড়া নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবেদা খাতুনকে রংপুর সরকারি কারমাইকেল কলেজের অধ্যাপক পদে, রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক মো. গিয়াসুদ্দীনকে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ পদে, যশোর সরকারি এমএম কলেজের উপাধ্যক্ষ কাদের হোসেন চৌধুরীকে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপক শেখ আবুল হোসেনকে যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে।
বদলি হওয়াদের মধ্যে আরও আছেন, ঢাকা কলেজের অধ্যাপক ভজন চন্দ্র সরকার, তাকে জামালপুর জাহেদা শফির সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে, খুলনা সরকারি আজম খান কমার্স কলেজের অধ্যাপক আশিষ কুমার বোসকে মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ পদে, নেত্রকোনা সরকারি কলেজের অধ্যাপক নেছার আহমেদকে সিলেট বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদে, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যাপক মো. আব্দুর রশিদকে কুমিল্লা বরুড়া শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ পদে, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক অনিল চন্দ্র সরকারকে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ করা হয়েছে।
এ ছাড়া বরিশাল বিএম কলেজের অধ্যাপক মো. হায়দার আলী মাঝীকে বরিশাল বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদে, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামকে নওগাঁ বদলগাছি সরকারি কলেজের অধ্যক্ষ পদে, বরিশাল বিএম কলেজের অধ্যাপক একেএম মজিবুর রহমানকে বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ পদে, যশোর এমএম কলেজের অধ্যাপক মো. আব্দুত তাওয়াবকে ফরিদপুর বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ পদে, কুমিল্লার লাকসামের সরকারি নবাব ফয়জুন্নেসা কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহ আলম সরকারকে ধামরাই সরকারি কলেজের অধ্যাপক পদে, পিরোজপুরের স্বরূপকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ আবু জালাল মো. নাজমুল আজিজকে মাদারীপুরের শিবচর বরহামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কলেজের উপাধ্যক্ষ দিল মনোয়ারা বেগমকে একই কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) উপ-পরিচালক শাহিদা নাজরিনকে ইডেন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এফএফ/এমআই/১৩৫৯ ঘ.
bdnews24