ঢাকা মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বছর দেশের এক হাজার ৪০৩ শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই লাখ ২৩ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। এর মধ্যে বিএ, বিএসএস, বিএসসি এবং বিকম কোর্সের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে মোট দুই লাখ ২১ হাজার ৫২৯ জন শিক্ষার্থী রয়েছে।
এ ছাড়া বি মিউজিকে ৮২ জন, বি স্পোর্টস-এ ৫০, সার্টিফিকেট কোর্সে ৫৭৭ এবং সাবসিডিয়ারিতে এক হাজার ৬০৬ জন পরীক্ষার্থী রয়েছে।
অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা এক লাখ ২৩ হাজার ৯৮৬ জন এবং ছাত্রী ৯৭ হাজার ৫৪৩ জন।
এরমধ্যে বিএ প্রথম বর্ষে অংশ নেবে ৩০ হাজার ১২৬ জন, দ্বিতীয় বর্ষে ৬ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় বর্ষে ৪৩ হাজার ৩৪৫জন এবং বিএসএস প্রথম বর্ষে ৩২ হাজার ৪০৯, দ্বিতীয় বর্ষে ৪ হাজার ৪৩৭ এবং তৃতীয় বর্ষে ৫ হাজার ৮০১জন।
বিএসসিতে প্রথম বর্ষে ৪ হাজার ১২৫ জন, দ্বিতীয় বর্ষে চার হাজার ৪২৭ জন ও তৃতীয় বর্ষে তিন হাজার ২৩৮ জন এবং বিকম প্রথম বর্ষে ১৬ হাজার ৬৭৩, দ্বিতীয় বর্ষে ১৫ হাজার ৪২৬ জন এবং তৃতীয় বর্ষে ১৪ হাজার ৫৪৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।
সারা দেশে ৪৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এসএনডি/১৮৫৬ ঘ.
bdnews24