সিরাজগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ ও গণিত শিক্ষকের অপসারণের দাবিতে মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে।
উত্তেজনা বিরাজ করায় কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভকারী একাদশ শ্রেণীর বিজ্ঞান ও মানবিক বিভাগের ছাত্রীরা সাংবাদিকদের জানায়, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মফিজুর রহমান কলেজে নিয়মিত আসে না। তার অনিয়মের কারণে অন্যান্য শিক্ষকরাও পাঠদানে বিরত থাকেন। তারা অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করে।
ছাত্রীরা অভিযোগ করে, গণিত বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম তাদের সঙ্গে অশালীন আচরণ করে। অধ্যক্ষের কাছে বারবার অভিযোগ দিলেও তিনি আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি।
অধ্যক্ষ মো. মফিজুর রহমান তার বিরুদ্ধে ছাত্রীদের সব অভিযোগ অস্বীকার করে জানান, "স
bdnews24