২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতাদের প্রতি অধ্যাপক আনোয়ার: গোয়েন্দা সংস্থার সংস্রব রাখবেন না

কিছুদিন আগে কারামুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন আওয়ামী লীগ নেতাদের প্রতি দেশের বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ না রাখার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 07:11 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কিছুদিন আগে কারামুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন আওয়ামী লীগ নেতাদের প্রতি দেশের বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ না রাখার আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি নেতাদের উদ্দেশে বলেন, "ভুতুড়ে সরকারের সঙ্গে সংস্রব চলবে না। ডিজিএফআই এর সঙ্গে কথা-বার্তা চলবে না।" মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তার এই বক্তব্যের পর অনুষ্ঠানের শেষের দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "রাজনীতির ভাষা, আন্দোলনের কথা কারো কাছ থেকে ধার করার দৈন্যতা আওয়ামী লীগের হয়নি। যেদিন হবে সেদিন হয়তো ভাষণ দেওয়া ছেড়ে দেবো। এর আগেও অনেকে বিপ্লব ঘটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, সফল হননি।" ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার আরও বলেন, "যারা সেনাবাহিনীর পোশাক পড়ে সেনাবিধি উপেক্ষা করে রাজনীতি করছেন, রাজনীতিবিদদের গৃহবন্দি করে রেখেছে, তাদের বাংলার জনগণ ক্ষমা করবে না। আমরা চাই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক।" অনুষ্ঠানস্থলে শুরু থেকেই দলের কর্মী-সমর্থকরা শেখ হাসিনার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। বক্তাদের তালিকায় ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষে কেউ না থাকায় সভা চলাকালে মিলনায়তনের বাইরে করিডোরে নেতা-কর্মীরা হট্টোগোল শুরু করেন। এসময়, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল এগিয়ে এলে তারা শেখ হাসিনার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা সৈয়দ আশরাফুল ইসলামকে লক্ষ করে বলেন, "স্টেজ থেকে দালালদের নামিয়ে দেন। কোনো সংস্কারের কথা চলবে না। শেখ হাসিনার মুক্তির দাবিতে বক্তব্য দিতে হবে।" এরপর, দশজনের পর ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলামকে বক্তব্য দিতে দেওয়া হয়। তিনি বলেন, "বঙ্গবন্ধুর যে সাহস ছিলো সে সাহস আমাদের মধ্যে নেই। অনেকেই শেখ হাসিনার মুক্তিও চাননি। জরুরি অবস্থার জাঁতাকলে আমরা পিষ্ট হচ্ছি। এই কথাটিও বলতে পারছি না।" তিনি দলের শীর্ষ নেতাদের উদ্দেশে বলেন, "আইনি লড়াইয়ের মাধ্যমে নেত্রীর (শেখ হাসিনা) মুক্তি সম্ভব নয়। আজকে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। আন্দোলনের বিকল্প কোনো পথ নেই। কৌশল অবলম্বন করুন। বঙ্গবন্ধুর সাহস ধারণ করে নেত্রীর মুক্তি চান। শেখ হাসিনাকে মুক্ত না করে নির্বাচন করলে আওয়ামী লীগের কোনো নেতার পা মাটিতে পড়বে না।" তারপরই বক্তব্য দিতে আসেন অধ্যাপক আনোয়ার হোসেন। শেখ হাসিনার বিচক্ষণতার প্রশংসা করে বলেন, "তিনি বলেছিলেন, 'গোয়েন্দারা দেশ পরিচালনা করছে। আপনারা হয়তো অনুধাবন করছেন শেখ হাসিনা ঠিক বলেছিলেন। সেজন্যই তার কারাবাস। বঙ্গবন্ধু যেরকম শত্র" চিনতে ভুল করেননি। তেমনি শেখ হাসিনাও ভুল করেননি।" নেতাদের উদ্দেশে তিনি বলেন, "বললে হবে না