জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে শনিবার মৌন মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে গত ২৬ ফেব্র"য়ারি টেলিফোনে হত্যার হুমকি দেওয়া হয়।
'নিপীড়নবিরোধী ছাত্র-ছাত্রী' ব্যানারে শনিবার সকাল ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ভবন থেকে মৌন মিছিল শুরু হয়ে কলাভবনে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তারা অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকিদাতাদের চিহ্নিত করে তাদের শাস্তি দাবি করা হয়।
একই দাবিতে রোববার ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা সড়কে মানববন্ধনের কর্মসূূচিও ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৯ ঘ.
bdnews24