ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ সাইফুদ্দিন শাহকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করে। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এই নিয়োগ দেন।
এর আগে গত ফেব্র"য়ারি ১৪ ড. মো. মাহবুবুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএ/জেকে/২৩৫৭ ঘ.
bdnews24