ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস এ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মঘট প্রত্যাহার করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের এ কর্মসূচি বৃহস্পতিবার শেষ হওয়ার কথা ছিল।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের 'ইতিবাচক উদ্যোগের' পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
ধর্মঘট আহ্বানের পরও বুধবার কলাভবন, কার্জন হল, বাণিজ্য অনুষদসহ বেশিরভাগ জায়গায় ক্লাশ হয়েছে। ওই কর্মসূচিবিরোধী শিক্ষার্থীরা দুপুরে 'সাধারণ ছাত্রছাত্রী' ব্যানারে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে। মৌলবাদী সংগঠনের মদদে ধর্মঘট আহ্বান করা হয়েছে দাবি করে তারা বিষয়টিতে সজাগ থাকার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানায়।
'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী'দের নামে সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিসিএসসহ সব সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক পুনবির্ন্যাসের দাবি মানার জন্য যে আন্দোলন করে আসছে, তার ব্যাপারে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার শর্ত তৈরি হওয়ায় ও প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্রদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ আলোচনার উদ্যোগ নেওয়ায় আহূত তিনদিনের ছাত্র ধর্মঘটের শেষ দিন ২৮ ফেব্র"য়ারির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।'
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ দুপুরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এসে সাংবাদিকদের জানান, সরকার কোটা পদ্ধতির একটি যৌক্তিক সমাধান করবে।
ধর্মঘটের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তিনি আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান।
এদিকে, ধর্মঘটবিরোধী 'সাধারণ ছাত্র ছাত্রী'রা বেলা ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে। এতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে বিসিএস'র কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানানো হয়।
আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধী শক্তি যাতে ক্যাম্পাসে তৎপর হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায় শিক্ষার্থীরা।
বুধবার কোটাবিরোধী শিক্ষার্থীদের কলাভবনের সামনে দেখা যায়নি। তারা উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
প্রসঙ্গত, ব্যানারে একই নাম (সাধারণ ছাত্রছাত্রী) ব্যবহার করে কোটাবিরোধী ও কোটার সংস্কারকামী
bdnews24