ইসলামী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি দল মঙ্গলবার কুষ্টিয়া আসছে।
তদন্ত দলের সদস্যরা হলেন- ইউজিসির সদস্য অধ্যাপক ড. এ এইচ এম জেহাদুল করিম, অধ্যাপক ড. আমেনা বেগম ও ইউজিসির অতিরিক্ত হিসাব রক্ষক এস এম ইউনুস। দলটি ২৬ থেকে ২৮ ফেব্র"য়ারি-এই তিনদিন বিশ্ববিদ্যালয়ে কাজ করবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিন জানান, পত্রিকায় প্রকাশিত বিভিন্ন অনিয়মের তদন্ত করবে এই কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24