২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকের ১৮ লাখ বই রোববারের মধ্যে বাজারে আসছে

মাধ্যমিক স্তরের আরও ১৮ লাখ নতুন বই রোববারের মধ্যে বাজারে ছাড়া হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত শিক্ষা সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরের আরও ১৮ লাখ নতুন বই রোববারের মধ্যে বাজারে ছাড়া হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত শিক্ষা সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার। পাঠ্যবইয়ের তীব্র সঙ্কটের কথা স্বীকার করে তিনি বলেন, "মাধ্যমিক স্তরের জন্য নতুন করে ১৮ লাখ পাঠ্যপুস্তক মুদ্রণ করা হয়েছে। আগামী রোববারের মধ্যে তা বাজারে ছাড়া হবে। আশা করছি ফেব্র"য়ারির মধ্যে সঙ্কট কেটে যাবে।" ২০১০ সাল থেকেই কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতিতে এসএসসি পরীক্ষা হবে বলে আবারো জোর দিয়ে জানান আব্দুল আউয়াল মজুমদার। তিনি বলেন, "এখান থেকে আর পিছপা হওয়া যাবে না। কারণ কোনো না কোনো সময় থেকে এটি শুরু করতেই হবে।" কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতিতে লেখাপড়ার মানোন্নয়ন হবে দাবি করে অতিরিক্ত শিক্ষা সচিব বলেন, "এর মধ্যেমে শিক্ষার্থীদের বুদ্ধি ও মেধার বিকাশ হবে। এরই মধ্যে ৮৬ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন বিষয়টিতে আরও সচেতনা গড়ে তোলা ও প্রশিক্ষণ দেওয়া হবে।" সংবাদ সম্মেলনে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মছির উদ্দিন, সদস্য অধ্যাপক ফারুক আহমেদ, সচিব ড. সিরাজুল হক, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ, সিলেট বোর্ডের চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/২১১৯ ঘ.