ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০০৭-০৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক এনামুল করিম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন "মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের www.nu.edu.bd ও www.nuadmission.com ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। কলেজগুলোতে ২০ ফেব্র"য়ারি থেকে ২৪ ফেব্র"য়ারির মধ্যে ফলাফল পাঠানো হবে।"
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ফল জানা যাবে না বলে জানান তিনি।
গত ২৫ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/২২২৭ ঘ.
bdnews24