২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হল অবৈধ দখলমুক্ত করার দাবিতে জবিতে দিনভর বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হল অবৈধ দখলমুক্ত করার দাবিতে দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হল অবৈধ দখলমুক্ত করার দাবিতে দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হয়। সকাল ১১টার দিকে প্রায় সাতশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের কলা ভবন, সমাজ বিজ্ঞান ভবন, বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা জানায়, উপাচার্য এক বছর আগে হলগুলো উদ্ধারের প্রতিশ্র"তি দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল করে ক্যাম্পাসের বাইরে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা বেলা ২টার দিকে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। এক ঘণ্টা পর প্রক্টর অধ্যাপক ড. কাজী আসাদ সেখানে গিয়ে হল অবৈধ দখলমুক্ত করার জন্য শিগগিরই উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে চলে যায়। শিক্ষার্থীরা জানায়, হলগুলো অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে ক্লাশ বর্জন ও বিক্ষোভ মিছিল করবে তারা। এই আন্দোলনের ব্যাপারে উপাচার্য ড. এস আই খান বলেন, "কিছু ছাত্রনেতার ইন্ধনে সাধারণ শিক্ষার্থীরা এ আন্দোলন করছে। তবে আমরা হলগুলো উদ্ধারের ব্যাপারে আন্তরিক। আশা করি অল্প দিনের মধ্যেই হলগুলোর ব্যাপারে সমাধানে যেতে পারব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএআর/জেকে/২০৪৮ ঘ.