২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে সাত দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে সাত দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শনিবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে সাত দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শনিবার শুরু হয়েছে। সকাল ১১টায় শোভাযাত্রার মাধ্যমে সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি আয়োজিত এই মেলার উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মেলার দ্বিতীয় দিন রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিকাল চারটায় রয়েছে লাঠিখেলা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় মুক্তমঞ্চে হবে 'সেড্স ড্রামা'-এর নাটক ডাক্তার ফট্টাস। মেলার তৃতীয় দিন সোমবার জলসিঁড়ির পোস্টার প্রদর্শনী এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় সংগীতানুষ্ঠান। চতুর্থ দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় পরিবেশিত হবে প্রাচ্যনাট এর নাটক সার্কাস সার্কাস। মেলার পঞ্চম দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে ফড়িং এর মিউজিক্যাল ড্রামা ইচ্ছে পাবার আড্ডা। ষষ্ঠ দিন হবে জলসিঁড়ির পরিবেশনায় নাটক ঘুম ভূত পিঁপড়া। মেলার শেষ দিন শুক্রবার হবে জলসিঁড়ির পুনর্মিলনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.