ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ('ঘ' ইউনিট) সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "সকাল দশটা থেকে এগারটা পর্যন্ত রাজধানীর ৫৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।'
অধ্যাপক হারুন অর রশীদ বলেন "পরীক্ষা হলেও ফল প্রকাশ করতে একটু সময় লাগবে।''
তিনি জানান এবার 'ঘ' ইউনিটে মোট সাড়ে সাতশ' আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিয়েছে ৪৫ হাজার ২ শ' ৫৪ শিক্ষার্থী।
ডিন জানান, 'খ' ইউনিটের (কলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্র"য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএএফ/এমইউএ/১৩০৮ঘ.
bdnews24