ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
২০০৬ সালে রংপুর কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে যে আইন
প্রণয়ন করা হয়েছিল এখন তা সংশোধন করে স্বতন্ত্র রংপুর বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
সোমবার প্রধান উপদেষ্টা প্রস্তাবের সারসংক্ষেপ চূড়ান্ত অনুমোদনের পাশাপাশি অবিলম্বে প্রকল্প প্রণয়নের প্রস্তাবও অনুমোদন করেন।
মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরবঙ্গের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/এসএনডি/২০৪০ ঘ.
bdnews24