২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি: ভর্তি প্রক্রিয়ায় অচলাবস্থায় নতুন জটের আশঙ্কা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের 'খ' ও 'ঘ' ইউনিটের ২৭ টি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নতুন সেশন জট নিয়ে পাঠ শুরু করতে হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 02:14 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের 'খ' ও 'ঘ' ইউনিটের ২৭ টি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নতুন সেশন জট নিয়ে পাঠ শুরু করতে হবে। (আরো তথ্যসহ) সাত বিভাগে ভর্তির শর্ত নিয়ে সৃষ্ট জটিলতার ধারাবাহিকতায় বুধবার এ দু ইউনিটের ভর্তি প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ বুধবার আরো ৬ সপ্তাহ বাড়িয়েছে আদালত। সাতটি বিষয়ে ভর্তির শর্ত নিয়ে পাঁচ ভর্তিচ্ছুর আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ ডিসেম্বর হাইকোর্ট ভর্তি প্রক্রিয়ার ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত 'খ' ও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত করে। বুধবার আবার হাইকোর্ট থেকে ভর্তি প্রক্রিয়ার ওপর ৬ সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এখন পরীক্ষার ফলাফল দেওয়া হবে কিনা এ ব্যাপারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও 'ঘ' ইউনিটের প্রধান অধ্যাপক হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা চার সপ্তাহ ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত রেখেছি। যেহেতু, হাজার হাজার শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষা দিয়েছে, তাই তাদের শিক্ষা জীবনের ব্যাপারেও ভাবতে হবে।" অধ্যাপক হারুন অর রশীদ বলেন, ভর্তি প্রক্রিয়া পেছানোর ফলে ২০০৮- ০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নতুন সেশন জট নিয়ে ভর্তি হবে। খ ইউনিটের প্রধান ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা হবে কিনা ডিনস কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি ডিনস কমিটির বৈঠক ডাকার জন্য উপাচার্যকে অনুরোধ করবেন বলে জানান। ২৮ নভেম্বর 'ঘ' ইউনিট এবং ১ ডিসেম্বর খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ঘ ইউনিটের অধীনে ৪০ হাজার এবং খ ইউনিটের অধীনে ৩০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। কয়েকটি বিষয়ে ভর্তির জন্য এইচএসসি-তে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বর করে পড়ার শর্ত দেওয়ার বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ে পড়