২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে

ঈদুল আজহা ও বিজয় দিবসের ছুটির পর বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 12:13 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা ও বিজয় দিবসের ছুটির পর বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। বন্ধের পর খোলার প্রথম দিনেই নিয়মিত ক্লাশ শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারে কম। কোনো কোনো বিভাগে শিক্ষার্থী অনুপস্থিতির কারণে ক্লাশই হয়নি। তবে নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীর উপস্থিতি কম হলেও অবশ্য শহর ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতায়াতকারী শাটল ট্রেন নিয়মিত সময়ে যাতায়াত করেছে। গত ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/টিএইচ/এসকে/১৮০৭ঘ.