২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি স্থায়ী করার দাবিতে রাবিতে '৫৪৪ সিরিজের' কর্মচারীদের ধর্মঘট শুরু

চাকরি স্থায়ী করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৪৪ সিরিজের কর্মচারী হিসেবে পরিচিত দুই শতাধিক কর্মচারী সোমবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

রাজশাহী, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাকরি স্থায়ী করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৪৪ সিরিজের কর্মচারী হিসেবে পরিচিত দুই শতাধিক কর্মচারী সোমবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু করেছে। ধর্মঘটের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে কাজ হয়নি। হয়নি ক্লাশ ও পরীক্ষা। সকাল সাড়ে ৬টা থেকে প্রায় দেড় শতাধিক সহায়ক ও সাধারণ কর্মচারী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ বিভিন্ন একাডেমিক ভবনের ফটকে তালা লাগিয়ে দেয়। পরিবহনের বাসও চলাচল বন্ধ করে দেয় তারা। ২০০৪ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই ২৫৫টি শূন্য পদের বিপরীতে তখনকার বিশ্ববিদ্যালয় প্রশাসন দলীয় বিবেচনায় ৫৪৪ কর্মচারীকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। এদের মধ্যে দুই শতাধিক কর্মচারির নিয়োগ এখন পর্যন্ত স্থায়ী হয়নি। ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে স