২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতির সভাপতি মতিন, সাধারণ সম্পাদক সেলিম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক এম এ মতিন ও শামসুল আলম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক এম এ মতিন ও শামসুল আলম সেলিম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বৃহস্পতিবার একইপদে একাধিক প্রার্থী না থাকায় মনোনয়নপত্র সংগ্রহকারীদের নির্বাচিত ঘোষণা করা হয়। সভাপতি অধ্যাপক এমএ মতিন পরিসংখ্যান বিভাগের শিক্ষক। তিনি আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। অপরদিকে সাধারণ সম্পাদক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। শিক্ষক সমিতির কার্যকরী কমিটির মেয়াদ শেষ হবে এ বছর ৩১ ডিসেম্বর। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। আগামী ৪ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ঈদের ছুটি শুরু হবে। আগের কমিটির মেয়াদ শেষ হয়েছিল ২০০৬ সালে। এরপর কয়েক দফা তফসিল ঘোষণা করা হলেও অনুমতি না পাওয়ায় নির্বাচন হয়নি। সর্বশেষ গত ২০ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৩ নভেম্বর তফসিলের বিরোধিতা করে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত ৪৪ জন শিক্ষক বিবৃতি দিয়ে তফসিলের বিরোধিতা করেন। তারা দাবি করেন, মাত্র তিন দিনের জন্য কমিটি নির্বাচনের এ উদ্যোগ ষড়যন্ত্রমূলক। নির্বাচন কমিশনার ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মির্জা মফিজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু একই পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।" নবনির্বাচিত কমিটি ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান। নির্বাচনের বিরোধীতাকারী আওয়ামীলীগ ও বিএনপিপন্থী অপর অংশের শিক্ষকরা গত ২৪ নভেম্বর সমিতির সাধারণ সভায় নির্বাচন না করার জন্য সভাপতির কাছে লিখিত আবেদন জানান। তাদের দাবি ছিল, "ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হলে সমিতির এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি মাত্র তিনদিন কাজ করার সময় পাবে। কারণ আগামী ৪ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে এক মাসের ঈদের ছুটি শুরু হবে।" আবেদনে স্বাক্ষরকারী আওয়ামী লীগপন্থী শিক্ষকদের মধ্যে ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যাক্ষ অধ্যাপক শরীফ এনামুল কবীর, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক আফসার আহমদ, প্রত