২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল মানছেন না আওয়ামীপন্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার বিরোধিতা করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার বিরোধিতা করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকরা। রোববার এক বিবৃতিতে ৩০ নভেম্বর তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণাকে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে তারা নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন। আওয়ামীপন্থী শিক্ষকরা বলেছেন, ঘোষিত তফশীল অনুযায়ী নির্বাচন হলে সমিতির এক বছর মেয়াদী কার্যকরী কমিটি মাত্র তিনদিন কাজ করার সুযোগ পাবে। কারণ আগামী ৩ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে এক মাসের ঈদের ছুটি শুরু হবে। ২০০৬ সালের পর শিক্ষক সমিতির নির্বাচন হয়নি। তিন দফা তফসিল ঘোষণা করা হলেও সরকারের অনুমতি না পাওয়ায় নির্বাচন হয়নি। বঙ্গবন্ধুর আর্দশ, বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এর ব্যানারে আওয়ামীপন্থী ৪৪ জন শিক্ষকের দেওয়া বিবৃতিতে বলা হয়, তফসিল অনুযায়ী নির্বাচনের জন্য সময় পাওয়া যাবে সাত থেকে আটদিন। তারা দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সঙ্গে সম্পৃক্ত। এ সময়ে নির্বাচনের তারিখ ঘোষণাকে ষড়যন্ত্র বলেই মনে করেন তারা। বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে আছেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল বায়েস, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আমির হোসেন খান, রসায়ন বিভাগের অধ্যাপক শরীফ এনামুল কবীর, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. নাসির উদ্দিন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ ও প্রত