২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮ - ০৯ শিক্ষাবর্ষের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সকাল দশটা থেকে এগারটা পঁয়তাল্লিশ পর্যন্ত। >> ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮ - ০৯ শিক্ষাবর্ষের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সকাল দশটা থেকে এগারটা পঁয়তাল্লিশ পর্যন্ত। এ ইউনিটের অধীনে মোট চারটি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'ক' ইউনিটে রয়েছে বিজ্ঞান, জীব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ও ফার্মেসি অনুষদ। ১ হাজার ২৯৩ টি আসনের বিপরীতে ৩২ হাজার ৪৫৪জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশ নেবে। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ২৫ জন। পরীক্ষার আসন বন্টন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনের নোটিশবোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত জানতেিি .িঁহরাফযধশধ.বফঁ ওয়েবসাইট দেখতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯৩০ঘ.