২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি-র কিছু শিক্ষকের কর্মবিরতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত

জাবির যৌন নিপীড়নের অভিযোগ ওঠা অধ্যাপক ছানোয়ার হোসেনকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক সমিতির ডাকা কর্মবিরতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষকদের একটি অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাবির যৌন নিপীড়নের অভিযোগ ওঠা অধ্যাপক ছানোয়ার হোসেনকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক সমিতির ডাকা কর্মবিরতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষকদের একটি অংশ। বুধবার এক লিখিত বক্তব্যে শিক্ষকদের ওই অংশ কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দেয়। জাবি'র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনকে ক্ষুদ্ধ কয়েকজন শিক্ষার্থী লাঞ্ছিত করে। এর প্রতিবাদে গত ৬ নভেম্বর থেকে শিক্ষক সমিতি অর্নির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। তদন্তের পর ছানোয়ার হোসেনকে যৌন নিপীড়নের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। শিক্ষকদের ওই লিখিত বক্তব্যে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুন নাহার, মানস চৌধুরী, সাঈদ ফেরদৌস, দর্শন বিভাগের রায়হান রাইন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রিবন খন্দকার, বাংলা বিভাগের হিমেল বরকত, খোরশেদ আলম প্রমুখ। এতে বলা হয়, গত ২১ অক্টোবর শিক্ষক লাঞ্ছনা, শিক্ষকের কক্ষ ভাংচুর ও শিক্ষার্থীদের প্রকাশ্যে মারধর করার ঘটনাগুলোকে বিবেচনা না করে ওই দিন সন্ধ্যায় কোনো তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে ছয়জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। প্রশাসনের এ ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া সমীচীন হয়নি বলে তারা মন্তব্য করেন। শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের কর্মসূচির নিন্দা জানিয়ে শিক্ষকরা বলেন, শিক্ষক সমিতি প্রশাসনকে সঠিক দিক নির্দেশনা না দিয়ে এবং সব ধরনের সন্ত্রাসী হামলার বিচার না চেয়ে পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে। শিক্ষকতার দায়িত্বে থেকে শিক্ষার পরিবেশ বিরোধী এবং সেশনজট বাড়ে এরকম কর্মসূচি সর্মথনযোগ্য নয়- অভিমত দিয়ে তারা বলেন, এ পরিস্থিতিতে কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কলা অনুষদের ডিন অধ্যাপক নাসির উদ্দিনও এ ধরনের কর্মসূচি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, "সমিতির এ ধরনের কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। আমি নিজেও ক্লাস নেব। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করা উচিত।" এদিকে, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আরো সাত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে মোট ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ আনা হলো। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৩৩ তম ব্যাচের অনুজা চন্দ, শারমিন ফেরদৌস, ৩৪ তম ব্যাচের ফারহানা তানজিনা, মোখলেসা হিলালী, মাহমুদা আক্তার এবং ৩৫ তম ব্যাচের মাশকুরা রহমান ও সাইমন ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও ডিসিপ্লি